Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
টাঙ্গাইলে জেলা পরিষদের ডাকবাংলো নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন - দৈনিক স্বাধীন সংবাদ

টাঙ্গাইলে জেলা পরিষদের ডাকবাংলো নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

মোঃ মশিউর রহমান:

টাঙ্গাইলে জেলা পরিষদের উদ্যোগে জেলায় প্রথমবারের মতো নতুন ডাকবাংলো নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে টাঙ্গাইল শহরের মেইন রোডে অবস্থিত মা ও শিশু স্বাস্থ্য কমপ্লেক্সের পশ্চিম পাশে এ ডাকবাংলোর নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক এস এম ওবায়দুল হক নাসির।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক বলেন, জেলা পরিষদের পুরাতন এ ডাকবাংলোটি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় মাদকের আখড়ায় পরিণত হয়েছিল। প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর আমরা এ ডাকবাংলোটি নতুন করে তৈরি করার উদ্যোগ গ্রহণ করি। এর ধারাবাহিকতায় আজ ১০ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে ৬ তলা বিশিষ্ট ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। আগামী এক বছরের মধ্যে এ ডাকবাংলোর কাজ শেষ করা হবে বলে তিনি জানান।

তিনি বলেন, জেলা পরিষদের আওতাধীন এ ডাকবাংলো নির্মাণের মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আবাসন সুবিধা বৃদ্ধি পাবে। এর পাশাপাশি জেলার গুরুত্বপূর্ণ কাজে আগত অতিথিদের জন্যও এটি সহায়ক হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কাজী শফিকুর রহমান লিটন, জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক জিয়াউল হক শাহীনসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী, জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন সংবাদকর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *