ডবলমুরিংয়ে ওসি আরিফ ফয়সালের নেতৃত্বে অভিযানে লুট হওয়া পিস্তল ও গুলি উদ্ধার

কামরুল ইসলাম:

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডবলমুরিং মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ২০২৪ সালের ৫ আগস্ট থানার অস্ত্রাগার থেকে লুট হওয়া একটি ‘টরাস’ (TAURUS) পিস্তল, দুটি অতিরিক্ত খালি ম্যাগাজিন ও আট রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফ ফয়সালের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে আগ্রাবাদ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোবিনুল ইসলামসহ এসআই মহসিন উদ্দীন রুবেল, এএসআই কাজী সাইফুল ইসলাম, এএসআই হিরু মিয়া, এএসআই মো. আব্দুল আল মামুন, এএসআই আব্দুল হাই বাবলু এবং এএসআই মো. কামাল হোসেন-১ অংশ নেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৮ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ রাত সাড়ে ৩টার দিকে ডবলমুরিং মডেল থানাধীন আগ্রাবাদ সরকারি কমার্স কলেজের পাশের একটি পরিত্যক্ত শিক্ষাভবনের দ্বিতীয় তলায় অভিযান চালানো হয়।
এ সময় ভবনটির দ্বিতীয় তলায় তল্লাশি চালিয়ে একটি কালো রঙের শপিং ব্যাগের ভেতর থেকে ২০২৪ সালের ৫ আগস্ট থানার অস্ত্রাগার থেকে লুট হওয়া ম্যাগাজিনসহ একটি ‘টরাস’ পিস্তল, দুটি অতিরিক্ত খালি ম্যাগাজিন ও আট রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্র ও গুলির বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *