মোঃ সুজন বেপারী:
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মেট্রোপলিটন হেডকোয়ার্টার্স বিভাগের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনসের উপ-পুলিশ কমিশনার মোঃ আকতার হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন সাংবাদিক মোঃ সুজন বেপারী।
গত ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৫টায় ডিএমপির মেট্রোপলিটন হেডকোয়ার্টার্স বিভাগের উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় উপ-পুলিশ কমিশনার মোঃ আকতার হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মোঃ সুজন বেপারী। তিনি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (এসকেপি) কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণবিষয়ক সচিব, বাংলাদেশ ক্রাইম টুয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার, দৈনিক উজ্জ্বল বাংলাদেশের সহ-নির্বাহী সম্পাদক এবং দৈনিক আলোর সকালের বিশেষ প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সহ-সভাপতি মোঃ জয়নাল উদ্দিন এবং বাংলাদেশ ক্রাইম টুয়েন্টিফোর অনলাইন পোর্টালের স্টাফ রিপোর্টার সাংবাদিক মাহবুবুর রহমান জীবনসহ অন্যরা।