গাইবান্ধায় অসুস্থ গরু জবাই চলছেই, বাড়ছে অ্যানথ্রাক্স আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ পুলিশে তিন ক্যাটাগরিতে ইন্সপেক্টর পদে পদোন্নতি দেওয়া হয়েছে। সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র), সাব-ইন্সপেক্টর (সশস্ত্র) এবং সার্জেন্ট পদ থেকে সংশ্লিষ্ট ক্যাটাগরিতে এ পদোন্নতি দেওয়া হয়।

রোববার (১১ অক্টোবর) রাতে এ-সংক্রান্ত তিনটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত প্রজ্ঞাপনগুলোতে পদোন্নতির বিষয়টি উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) এবং সাব-ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

এ ছাড়া সার্জেন্ট অব পুলিশ থেকে ইন্সপেক্টর অব পুলিশ (শহর ও যানবাহন) পদেও পদোন্নতি দেওয়া হয়েছে।

পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের সংশ্লিষ্ট পদে উন্নীত করার বিষয়টি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *