দুই দেশ সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক ::

সরকারি সফর শেষে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া থেকে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান।

সফরকালে দুই দেশের প্রতিরক্ষা ও সামরিক খাতের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় বাংলাদেশ এবং দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক, সামরিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এ ছাড়া সেনাবাহিনী প্রধান উভয় দেশের বিভিন্ন সামরিক প্রতিষ্ঠান ও প্রতিরক্ষা শিল্প-স্থাপনা পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কার্যক্রম সম্পর্কে অবহিত হন।

উল্লেখ্য, গত ২৮ জুন সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে যান সেনাবাহিনী প্রধান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *