ধামরাইয়ে ট্যালেন্টপুল বৃত্তি পেল জাবিহা জাফরিন জারা

মাসুদুর রহমান:

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রকাশিত ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে ঢাকার ধামরাই উপজেলার সুতিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী জাবিহা জাফরিন জারা ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেছে।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, জাবিহা জাফরিন জারার রোল নম্বর ৩০৮০৭৯৫। তার এ কৃতিত্বে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, সহপাঠী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, জাবিহার এ সাফল্য বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীকে পড়াশোনায় আরও উৎসাহিত করবে। তারা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন এবং ধারাবাহিক সাফল্যের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

জাবিহার বাবা যুবদল নেতা জাহিদ বলেন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টার ফলেই এ সাফল্য এসেছে। তিনি বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখতে শিক্ষক-শিক্ষিকাদের প্রতি আহ্বান জানান এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে সারা দেশে মোট ৭৯,২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ৩২,৯৬৫ জন ট্যালেন্টপুল এবং ৪৬,২৮১ জন সাধারণ বৃত্তি অর্জন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *