মোঃআনজার শাহ
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন খান, পিপিএম। রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণার পরপরই নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক অভিনন্দন বার্তায় তিনি এই শুভকামনা জানান।
বার্তায় সালাউদ্দিন খান বলেন, “বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে জানাই আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা।” তিনি মন্তব্য করেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, প্রজ্ঞা, বিচক্ষণতা ও দেশপ্রেম রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁর অভিজ্ঞতা ও দূরদর্শী নেতৃত্বে দেশ ও জাতি উপকৃত হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
অভিনন্দন বার্তায় সালাউদ্দিন খান আরও বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশ, জনগণ ও রাষ্ট্রের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন এটাই সবার প্রত্যাশা। তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, শান্তি ও সফলতা কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন।
সালাউদ্দিন খান পিপিএমের এই অভিনন্দন বার্তায় ফুটে উঠেছে রাষ্ট্রপতির নতুন দায়িত্বকে ঘিরে তাঁর প্রত্যাশা, শ্রদ্ধা ও শুভকামনার আন্তরিক প্রতিফলন। তিনি বিশ্বাস করেন, রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্ব পালনকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশ ও জাতির কল্যাণে নিবেদিত থেকে একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য রইল আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও সাফল্যময় দায়িত্বকালের প্রত্যাশা।