Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
নবীনগরের কুড়িঘরে অসহায় প্রতিবন্ধী পরিবারের জন্য ঘর নির্মাণের উদ্যোগ নিলেন আবদুল আলীম (সমু) - দৈনিক স্বাধীন সংবাদ

নবীনগরের কুড়িঘরে অসহায় প্রতিবন্ধী পরিবারের জন্য ঘর নির্মাণের উদ্যোগ নিলেন আবদুল আলীম (সমু)

মো. ফজলুল হক:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর গ্রামের এক অসহায় ও প্রতিবন্ধী পরিবারের জন্য নতুন ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছেন উপজেলা জাতীয়তাবাদী নবীন দলের সভাপতি ও ৪নং নাটঘর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল আলীম (সমু)।

জানা যায়, নাটঘর ইউনিয়নের ২নং ওয়ার্ডের কুড়িঘর গ্রামের বাসিন্দা প্রতিবন্ধী খায়ের মিয়া দীর্ঘদিন ধরে জরাজীর্ণ একটি ঘরে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন। সামান্য বৃষ্টি হলেই ঘরের ভেতরে পানি পড়ত, ঝুঁকিপূর্ণ পরিবেশে দিন কাটাতে হতো পরিবারটির সদস্যদের। আর্থিক অসচ্ছলতার কারণে ঘর মেরামত কিংবা নতুন ঘর নির্মাণের সামর্থ্যও ছিল না তাদের।

এমন পরিস্থিতিতে মানবিক দায়িত্ববোধ থেকে খায়ের মিয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছেন আবদুল আলীম (সমু)। তিনি অসহায় পরিবারটির জন্য একটি নতুন ঘর নির্মাণের সম্পূর্ণ ব্যয়ভার বহনের ঘোষণা দিয়েছেন।

স্থানীয়রা জানান, শুধু খায়ের মিয়ার পরিবারই নয়, দীর্ঘদিন ধরে কুড়িঘরসহ আশপাশের বিভিন্ন গ্রামের দরিদ্র ও অসহায় মানুষের পাশে থেকে নানামুখী সহযোগিতা করে আসছেন আবদুল আলীম (সমু)। চিকিৎসা সহায়তা, অসচ্ছল পরিবারের মেয়েদের বিয়েতে আর্থিক সহযোগিতা, এতিমখানা, মসজিদ ও মাদ্রাসায় অনুদান প্রদানসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে।

তিনি কুড়িঘর স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক এবং সংগঠনটির অন্যতম দাতা সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। সামাজিক ও মানবিক বিভিন্ন উদ্যোগে তার অবদান স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত।

এ বিষয়ে আবদুল আলীম (সমু) বলেন, “শুধু খায়ের মিয়ার পরিবার নয়, আমাদের ঘর নির্মাণ কার্যক্রম চলমান থাকবে। নাটঘর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৯টি অসহায় পরিবারকে পর্যায়ক্রমে ঘর নির্মাণ করে দেওয়ার পরিকল্পনা রয়েছে। আমি সবসময় গরিব ও অসহায় মানুষের পাশে থাকতে চাই।”

তিনি ইউনিয়নবাসীর কাছে দোয়া কামনা করে বলেন, “মানুষের কল্যাণে কাজ করার শক্তি ও সুযোগ যেন সবসময় আল্লাহ আমাকে দান করেন।”

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে আখ্যায়িত করেছেন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আবদুল আলীম (সমুর) প্রশংসা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *