নরসিংদী জেলা বিএনপি নেতা মুকাররম ভূঁইয়ার জানাজা ও দাফন সম্পন্ন

নরসিংদী জেলা প্রতিনিধি:

চিরনিদ্রায় শায়িত হলেন নরসিংদী জেলা বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. মুকাররম হোসেন ভূঁইয়া। মঙ্গলবার (৫ মে) বাদ জোহর নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ঈদগাহ ময়দানে জানাজা শেষে চিনিশপুর পূর্বপাড়া সামাজিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়।
গত সোমবার দিবাগত রাত ১০টার দিকে রাজধানীর উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৫১ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যা সন্তান, মা, ভাই-বোন, আত্মীয়-স্বজনসহ অনেক গুণগ্রাহী রেখে যান।

মরহুমের জানাজায় তার আত্মার মাগফিরাত কামনা সহ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আকরামুল ইসলাম মিন্টু, জেলা জামায়াত নেতা ইব্রাহিম ভূঁইয়া, জেলা বিএনপির সহ-সভাপতি এম এ জলিল, অ্যাড. আব্দুল বাসেদ, জেলা বিএনপির সহ-সভাপতি ও শহর বিএনপির সভাপতি একেএম গোলাম কবির কামাল, জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর থানা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি হারুন অর রশিদ, আকবর হোসেন, খবিরুল ইসলাম বাবুল, জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা শ্রমিক দলের সভাপতি রবিউল ইসলাম রবি, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাহেন শাহ শানু, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি নেতা আব্দুর রউফ ফকির রনি, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাতসহ নরসিংদী জেলা বিএনপিসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জানা যায়, মরহুম মুকাররম হোসেন ভূঁইয়া দীর্ঘদিন ধরে কিডনি জনিত কারণে অসুস্থ ছিলেন। ইতিপূর্বে তিনি ভারত থেকে কিডনি প্রতিস্থাপন করে এসেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *