নাইক্ষ্যংছড়ি কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দির পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ শামীম হোসেন সিকদার:

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ নভেম্বর ২০২৬) নাইক্ষ্যংছড়ি কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্রী হরি মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সদস্যসচিব জাবেদ রেজা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের সদস্য জসিম উদ্দিন তুষার, চনুমং, মাওসেতুং তঞ্চঙ্গ্য, অ্যাডভোকেট উম্যাসিং, বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবু রিটল বিশ্বাস, জেলা বিএনপির সদস্য শাহাদাত হোসেন জনি ও সেলিম রেজা এবং পৌর বিএনপির নেতা এম. আইয়ুব খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের মতামত ও প্রত্যাশার কথা শোনেন।

সভায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি জাবেদ রেজাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় নারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *