নাগেশ্বরীর কচাকাটায় ৯৪ পিস ভারতীয় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মোঃ রাশেদুল ইসলাম:

কুড়িগ্রামের কচাকাটায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯৪ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সুমন মিয়া (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) দুপুর আনুমানিক ১টার দিকে কচাকাটা থানাধীন দুর্গম চর নারায়ণপুর ইউনিয়নের বালাহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

কচাকাটা থানা পুলিশের একটি অভিযানিক দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে সুমন মিয়াকে ৯৪ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেপ্তার করে।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) অর্পণ কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশ কর্মকর্তারা জানান, কচাকাটা থানা এলাকাকে মাদকমুক্ত রাখতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবার ও মাদকের বিস্তার রোধে পুলিশের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *