Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি: অভিযোগ শুনে তাৎক্ষণিক সমাধানের নির্দেশ - দৈনিক স্বাধীন সংবাদ

নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি: অভিযোগ শুনে তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

মোহাম্মদ হোসেন হ্যাপী:

জনসাধারণের অভিযোগ, সমস্যা ও সেবাসংক্রান্ত বিভিন্ন বিষয় সরাসরি শুনে দ্রুত ও কার্যকর সমাধান নিশ্চিত করতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নিয়মিত সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুলাই, ২০২৬) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ গণশুনানির আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত সেবাপ্রার্থীরা ভূমি, প্রশাসনিক সেবা, সামাজিক সমস্যা, নাগরিক সুবিধাসহ বিভিন্ন বিষয়ে তাদের অভিযোগ ও আবেদন জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন।

প্রতি বুধবার অনুষ্ঠিত এ গণশুনানিতে উপস্থিত সেবাপ্রার্থীদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। অভিযোগগুলোর গুরুত্ব বিবেচনায় নিয়ে তিনি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং যেসব সমস্যা তাৎক্ষণিকভাবে সমাধান করা সম্ভব, সেগুলোর দ্রুত নিষ্পত্তির নির্দেশ প্রদান করেন।

এ সময় জেলা প্রশাসক বলেন, জনগণের দোরগোড়ায় স্বচ্ছ, জবাবদিহিমূলক ও হয়রানিমুক্ত সরকারি সেবা পৌঁছে দেওয়া জেলা প্রশাসনের অন্যতম অঙ্গীকার। গণশুনানির মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি তাদের সমস্যার কথা জানাতে পারছেন এবং অনেক ক্ষেত্রেই দ্রুত সমাধান পাচ্ছেন। এ ধরনের উদ্যোগের ফলে প্রশাসন ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা আরও সুদৃঢ় হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

গণশুনানিতে জেলা প্রশাসনের বিভিন্ন শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা সেবাপ্রার্থীদের আবেদন ও অভিযোগ যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। একই সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনভোগান্তি কমানো, সেবার মান উন্নয়ন এবং সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে এ সাপ্তাহিক গণশুনানি নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *