নারায়ণগঞ্জ সদর ইউএনওর সঙ্গে সাংবাদিক ও মানবাধিকারকর্মীর সৌজন্য সাক্ষাৎ

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিনের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিনিয়র সাংবাদিক ও মানবাধিকারকর্মী এ কে এম শফিউল আলম। সোমবার (২ নভেম্বর ২০২৬) দুপুরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন ও সাংবাদিক এ কে এম শফিউল আলমের মধ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং সামাজিক উন্নয়ন নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এ সময় ইউএনও সাংবাদিক এ কে এম শফিউল আলমের হাতে উপহার হিসেবে একটি তথ্যবহুল বই তুলে দেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন, “একটি এলাকার সার্বিক উন্নয়নে প্রশাসনের পাশাপাশি গণমাধ্যম ও মানবাধিকারকর্মীদের ভূমিকা অপরিসীম। সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। আমরা নারায়ণগঞ্জ সদর উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করছি। আশা করি, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে স্থানীয় উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সাংবাদিক সমাজ তাদের সহযোগিতা অব্যাহত রাখবেন।”

উপহার গ্রহণ ও আলোচনা শেষে সিনিয়র সাংবাদিক ও মানবাধিকারকর্মী এ কে এম শফিউল আলম বলেন, “নারায়ণগঞ্জ সদর উপজেলার বর্তমান নির্বাহী কর্মকর্তা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আজকের এ সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। বিশেষ করে ইউএনও মহোদয়ের পক্ষ থেকে পাওয়া বইয়ের উপহারটি আমার জন্য অত্যন্ত সম্মানের। আমরা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও মানবাধিকার রক্ষার পাশাপাশি এলাকার যেকোনো ইতিবাচক উন্নয়নমূলক কাজে প্রশাসনকে সব সময় সহযোগিতা করে যাব।”

সাক্ষাৎকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার চলমান উন্নয়নকাজের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও দুই পক্ষের মধ্যে ইতিবাচক আলোচনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *