নারায়ণগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব ডিলার নিয়োগে উন্মুক্ত লটারী অনুষ্ঠিত

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ সদর উপজেলায় ২৭ জন খাদ্যবান্ধব ডিলার নিয়োগের লক্ষ্যে বুধবার (৪ মার্চ) উন্মুক্ত লটারী কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সদর উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ নারায়ণগঞ্জ সদর অংশগ্রহণ করে।

লটারী কার্যক্রমে সদর উপজেলার ৭টি ইউনিয়নের বিপরীতে ২৭টি খাদ্যবান্ধব বিক্রয় কেন্দ্র নির্ধারণ করা হয়। উন্মুক্ত লটারীতে নির্বাচিত হয়েছেন:

  • ফতুল্লা ইউনিয়ন: মোঃ মামুন, কায়েমপুর: আহমদ আলী, সস্তাপুর: মোঃ জিয়াউল হক জিয়া

  • লালপুর: মোহাম্মদ ইব্রাহিম রাব্বি, মামুদপুর: মামুদ আবুল কাশেম

  • ভূইঘর বাজার: মোহাম্মদ রাজন, দেলপাড়া বাজার: মোঃ মুক্তার

  • টক্কার মাঠ: রফিক ইসলাম, আলীগঞ্জ: মোঃ সেলিম হোসেন, নয়ামাটি: শিউলি আক্তার

  • ধর্মগণ চটলার মাঠ: নাদিম, ধর্মগঞ্জ চেয়ারম্যান বাজার: আরাফাত হোসেন সিজান

  • নবীনগর কবরস্থান সংলগ্ন: ফয়সাল, পশ্চিম মাছদের পাকাপোল: মোহাম্মদ রফিকুল ইসলাম

  • ফাজিলপুর বউবাজার: মোঃ নুরুল ইসলাম, হাটখোলা মোড়: ওমর ফারুক

  • কাশিপুর মধ্যপাড়া ইউনিয়ন সংলগ্ন: ওমর ফারুক, শাসনগাঁও: মোঃ এমদাদ হোসেন

  • ফিল মার্কেট: সাজ্জাদ হোসেন, নতুন সৈয়দপুর: ইব্রাহিম

  • উওর মসিনানন্দ ব্রিজ দুধ বাজার: রমিস রাজা, কানাইনগর খাজা মার্কেট: সিদ্দিকুর রহমান

  • মধ্যনগর বাজার: মোহাম্মদ রাব্বি, প্রসন্ন নগর: মোঃ দিদার হোসেন

  • আলী টেক ইউনিয়ন পরিষদ সংলগ্ন: আওলাদ হোসেন, ডিগ্রী চর বুধারাগার সংলগ্ন: নাজমুল হাসান, আলিটেক বাজার: মোহাম্মদ ইসমাইল

উন্মুক্ত লটারী অনুষ্ঠানে সদর উপজেলার ইউএনও এস এম ফয়েজ উদ্দিন উপস্থিত ছিলেন। তিনি বলেন, “সরকারি সেবা সাধারণ মানুষের কাছে সঠিকভাবে পৌঁছাতে সকলকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। খাদ্যবান্ধব ডিলার হিসেবে নিয়োগপ্রাপ্তরা জনসাধারণের সেবায় নিজেদের সুনাম অক্ষুন্ন রাখবেন।”

উক্ত লটারী কার্যক্রমের মাধ্যমে খাদ্যবান্ধব সেবা আরও স্বচ্ছ ও নিরপেক্ষভাবে জনগণের কাছে পৌঁছানোর পদক্ষেপ নেওয়া হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *