নারায়ণগঞ্জ-৪: কাশেমীর জয় নিশ্চিতে কাজ করছে সংগঠকরা

ইমন হাওলাদার:

মনির হোসেন কাসেমীকে খেজুর গাছ প্রতিকে বিজয়ী করার লক্ষ্যে সাংবাদিক ও সংগঠকরা মাঠ চষে বেড়াচ্ছেন। তাদের এই উদ্যোগ বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পরিচালিত হচ্ছে।

নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত জোট প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমীকে বিজয়ী করে চেয়ারম্যন তারেক রহমানকে উপহার দেওয়ার জন্য সাংবাদিক ও সংগঠকরা দিন-রাত পরিশ্রম করছেন। তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের অকুতোভয় সৈনিক, মাটি ও মানুষের নেতা ধানের শীষের কান্ডারী, এবং বারবার নির্যাতিত রাজপথের সাহসী যোদ্ধা।

দলটির ক্রান্তিকালে যারা খেটেছেন, তারাই আজ নারায়ণগঞ্জ-৪ আসনকে ধানের শীষের পক্ষে, খেজুর গাছ মার্কাকে বিজয়ী করার লক্ষ্যে ইউনিয়ন থেকে ইউনিয়ন, ওয়ার্ড থেকে ওয়ার্ড মাঠ ঘাট চষে বেড়াচ্ছেন। তাদের কাজ সাধারণ মানুষের দোরগোড়ায় চেয়ারম্যান তারেক রহমানের বার্তা পৌঁছে দেওয়া এবং আগামী ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনের প্রতিক খেজুর গাছের পক্ষে ভোট প্রেরণা দেওয়া।

সাংবাদিক ও সংগঠকরা প্রত্যাশা ব্যক্ত করেছেন, বিএনপি জোট মনোনীত সংসদ প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমীকে খেজুর গাছ প্রতিকে বিজয়ী করে তারা তারেক রহমানকে উপহার দেবেন। তাদের নাম প্রকাশে অনিচ্ছা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *