নিরাপত্তার জন্য প্রতিরক্ষা সরঞ্জাম ভূগর্ভস্থ স্থানে সরিয়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক:

নিরাপত্তা জোরদার করতে দেশের সামরিক সক্ষমতা ও প্রতিরক্ষা সরঞ্জামের একটি অংশ নিরাপদ ভূগর্ভস্থ স্থানে সরিয়ে নিয়েছে ইরান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাই-নিক সম্প্রতি এক ঘোষণায় এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালির কৌশলগত গুরুত্ব এবং জ্বালানি সম্পদের কারণে অতীতে ইরানের বিরুদ্ধে বিভিন্ন আগ্রাসন চালানো হয়েছে। সাম্প্রতিক মার্কিন-ইসরায়েলি আগ্রাসনে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও নৌবাহিনীর শক্তি দুর্বল করার চেষ্টা চালানো হলেও শত্রুরা তাদের লক্ষ্য অর্জনে পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে দাবি করেন তিনি।

রেজা তালাই-নিক জানান, প্রতিরক্ষা সরঞ্জাম সুরক্ষিত রাখতে বিগত বছরগুলোতে দেশের কৌশলগত সামরিক শক্তির একটি অংশ নিরাপদ ভূগর্ভস্থ অবকাঠামোয় স্থানান্তর করা হয়েছে। তার দাবি, এই কৌশলের ফলে ইরানের অস্ত্র উৎপাদন ও প্রতিরক্ষা সক্ষমতা ধ্বংসের পরিকল্পনা ব্যর্থ হয়েছে।

তিনি আরও বলেন, দেশীয় সক্ষমতা আরও শক্তিশালী করে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ইরান সবসময় প্রস্তুত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *