আবুল মাছুম, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়া উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নের রশিদাবাদ ১ ও ২ নম্বর ওয়ার্ড গাউসিয়া কমিটি বাংলাদেশের যৌথ উদ্যোগে হযরত বখশা আলী ফকির (র.) জামে মসজিদ প্রাঙ্গণে ৫ দিনব্যাপী পবিত্র শোহাদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত হয়।
গত ২৬ জুন, শুক্রবার এশার নামাজের পর হযরত বখশা আলী ফকির (র.) জামে মসজিদ পরিচালনা কমিটির পেশ ইমাম রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত শোহাদায়ে কারবালা মাহফিলের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জসিম উদ্দীন শিশু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী হেলাল উদ্দিন। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রামের সীতাকুণ্ড শাহজাহান (রহ.) মাওলানা জামে মসজিদের খতিব মাওলানা জহুরুল আলম জিহাদী (মা.জি.আ.)।
গাউসিয়া কমিটি বাংলাদেশ, শোভনদণ্ডী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ রেজার সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোক্তার আহমদ। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফতেনগর শরিফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা আবদুর রহমান আল কাদেরী (মা.জি.আ.)।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ, রশিদাবাদ কমিটির উপদেষ্টা যথাক্রমে সাইফুল ইসলাম, মোহাম্মদ কামাল উদ্দীন, আবুল বশর, শওকত হোসেন, আবু তাহের, আবদুর রশিদ, জাগির আহমেদ ও মোহাম্মদ ফোরকান।
নাত পরিবেশন করেন হযরত বখশা আলী ফকির (র.) জামে মসজিদের পেশ ইমাম হাফেজ তৌহিদ রেজা আল কাদেরী, গাউসিয়া কমিটি বাংলাদেশ, রশিদাবাদ ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আবু কাউসার এবং গাউসিয়া কমিটি বাংলাদেশ, রশিদাবাদ ১ নম্বর ওয়ার্ডের দাওয়াতে খায়ের সম্পাদক হাফেজ তৌহিদুল ইসলাম।