পাটকেলঘাটা-কুমিরায় আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত

আব্দুর রশিদ: 

সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) বিকাল ৩টায় অনুষ্ঠিত সভায় পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম লুৎফুল কবিরের সভাপতিত্বে এবং এসআই আনিছুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার আরেফিন জুয়েল।

তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে সবাই নির্ভয়ে ভোট প্রদান করবেন। ভোটকেন্দ্রে কঠোর নিরাপত্তা থাকবে এবং পুলিশ সর্বদা জনগণের পাশে থাকবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রায়হান তালা, পাটকেলঘাটা সার্কেলের মোঃ নুরুল্লাহ, কুমিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, দলুয়া শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ বিশ্বাস রফিকুল ইসলাম এবং স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *