খসরু মৃধা:
গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন মীরের বাজার কামারগাঁও স্মার্ট কাঁচাবাজার এলাকায় হযরত শাহজালাল হোটেলের সামনে কুদাব এলাকার মোসাম্মৎ তাইজুনের বাসার ভাড়াটিয়া (স্থায়ী ঠিকানা: পিতাঃ আবুল কাশেম, সাং জানপুর, থানা ও জেলা রংপুর) মোঃ শফিকুল ইসলাম মোঃ নাসির মল্লিকের মাথায় ধারালো ছেন দিয়ে কুপিয়ে মাথার পিছনে আঘাত করেন এবং রড দিয়ে শরীরে এলোপাথাড়ি জখম করেন।
পূবাইল থানায় হারুন মল্লিকের অভিযোগ সূত্রে জানা যায়, গত ০৩ জানুয়ারি রাত ৮টার সময় মীরের বাজার কামারগাঁও স্মার্ট কাঁচাবাজার এলাকায় হযরত শাহজালাল হোটেলের সামনে মোঃ নাসির মল্লিক আসলে তার মাথায় পিছন থেকে ধারালো ছেন দিয়ে কুপিয়ে আঘাত করেন এবং রড দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় এলোপাথাড়ি জখম করেন মোঃ শফিকুল ইসলাম। আঘাতের পর মোঃ নাসির মল্লিক মাটিতে লুটিয়ে পড়লে লোহার রড দিয়ে পুনরায় জখম করা হয়। সাথে সাথে আশেপাশের লোকজন এসে মোঃ নাসির মল্লিককে রক্ষা করেন।
আসামী মোঃ শফিকুল ইসলামকে বাজারের লোকজন হাতেনাতে ধরেন। ওই মুহূর্তে মোঃ শফিকুল ইসলাম নাসির মল্লিককে হুমকি দেন—“এইবার রক্ষা পেলি, পরবর্তীতে তোকে প্রাণে মেরে ফেলবো।” বাজারের লোকজন আসামীকে পুলিশের হাতে তুলে দেন এবং আহত মোঃ নাসির মল্লিককে চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পূবাইল থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান বলেন, এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি এবং অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে আসামিকে ০৪/০১/২০২৬ তারিখে গাজীপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।