সিরাজগঞ্জে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা ১ লাখ ৫০ হাজার টাকা

মোঃ ফেরদৌস হোসেন: 

পরিবেশ সুরক্ষা ও আইন বাস্তবায়নের অংশ হিসেবে সিরাজগঞ্জ সদর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

রোববার (০৪ জানুয়ারি ২০২৬) দুপুর ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত সদর উপজেলার ডাকাতিয়া বাড়ী এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটা—মেসার্স সোনালী ব্রিকস (ডাকাতিয়া বাড়ী, সদর, সিরাজগঞ্জ)—কে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ধার্য করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

মোবাইল কোর্টের নেতৃত্ব দেন সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আফিফান নজমু। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মো. শাহিন আলম। অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব তুহিন আলম উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে সংশ্লিষ্ট থানা পুলিশের একটি চৌকস দল আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহায়তা প্রদান করে।

পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, পরিবেশ সংরক্ষণ আইন বাস্তবায়ন এবং অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *