পূর্বধলা উপজেলা চেয়ারম্যান প্রার্থী আল মামুন শহীদের দোয়া ও সমর্থন প্রত্যাশা

মোশাররফ হোসেন জসিম পাঠান:

নেত্রকোনার পূর্বধলা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রস্তুতি নিচ্ছেন ফকির মো. ছায়েদ আল মামুন শহীদ। তিনি সকলের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেছেন।

ফকির মো. ছায়েদ আল মামুন শহীদ সাবেক গোহালাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং পূর্বধলা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি পূর্বধলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

দলীয় সূত্রে জানা যায়, ছাত্রজীবন থেকেই তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শে বিশ্বাসী হয়ে দলের বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন। পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন বলে স্থানীয়রা জানান।

আগামী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি পূর্বধলা উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করার কথা জানিয়েছেন তিনি।

গত ১১ আগস্ট পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ-কুমুদগঞ্জ মোড়ে নির্মাণাধীন গণশৌচাগার পরিদর্শন করেন আল মামুন শহীদ। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গণশৌচাগারটি নির্মাণ সম্পন্ন হলে স্থানীয় জনগণ, ব্যবসায়ী ও পথচারীদের জন্য এটি উপকারী হবে।

এ সময় বাংলাদেশ প্রেস ক্লাব ময়মনসিংহ আঞ্চলিক শ্যামগঞ্জ শাখার সভাপতি, সাধারণ সম্পাদক ও উপদেষ্টাসহ প্রকৌশলী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিয়ে আল মামুন শহীদ বলেন, তিনি পূর্বধলার মানুষের সেবা করতে চান। এ জন্য তিনি সকলের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *