প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, বাগেরহাটে এসআই প্রত্যাহার

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বাগেরহাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) দ্বীপ মন্ডলকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) বিকেলে তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

এর আগে রোববার দুপুরে বিষ্ণুপুর ইউনিয়নের একটি গ্রামে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে ওই নারীর বসতবাড়িতে এসআই দ্বীপ মন্ডলকে স্থানীয়রা আটক করেন বলে জানা গেছে। পরে খবর পেয়ে বাগেরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।

এসআই দ্বীপ মন্ডল বিষ্ণুপুর ইউনিয়নের বিট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ কারণে ওই এলাকায় তার নিয়মিত যাতায়াত ছিল বলে জানা গেছে।

বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, এসআই দ্বীপ মন্ডলকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ তদন্ত করা হবে। পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নির্ধারণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *