Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
ফতুল্লায় ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার - দৈনিক স্বাধীন সংবাদ

ফতুল্লায় ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে একটি আভিযানিক দল ২ জুন ২০২৬ রাত ৮টা ১৫ মিনিটে ফতুল্লা থানার আদর্শ চাষাড়া চাঁনমারি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় জনৈক আলমগীরের বসতবাড়ির মূল ফটকের সামনে পাকা রাস্তার ওপর থেকে পারভেজ (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার কালী বাড়ি এলাকার বাসিন্দা এবং বর্তমানে ফতুল্লার আদর্শ চাষাড়া চাঁনমারি এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ৩ দশমিক ৫০ গ্রাম বলে জানিয়েছে পুলিশ। পরে জব্দ তালিকার মাধ্যমে মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় তারা সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *