রায়হান আলী:
বগুড়ার মোকামতলা উপজেলার ভরিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ডা. জুবাইদা রহমানের ১৮ জুন জন্মদিন উপলক্ষে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন মীর শাকরুল আলম সিমান্ত। আয়োজনে সহযোগিতা করে জিয়াউর রহমান ফাউন্ডেশন।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ফ্রি মেডিক্যাল ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। পাশাপাশি অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
এ ছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষায় বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকরা জানান, জনসেবামূলক এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বক্তারা বলেন, ডা. জুবাইদা রহমানের মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড থেকে অনুপ্রাণিত হয়ে এ আয়োজন করা হয়েছে। তারা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।