বরইতলী ইউনিয়ন পরিষদ পরিদর্শনে বিভাগীয় কর্মকর্তা, ফুলেল শুভেচ্ছায় বরণ

মোহাম্মদ নজরুল ইসলাম খোকন:

কক্সবাজারের চকরিয়া উপজেলার ২ নম্বর বরইতলী ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার কর্মকর্তা মোছাম্মৎ রাশেদা আক্তার। বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৪টায় তিনি পরিষদ কার্যালয়ে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা ও সদস্যরা।

পরিদর্শনকালে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম, জনসেবার পরিবেশ এবং বিভিন্ন সেবাসংশ্লিষ্ট বিষয় ঘুরে দেখেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাহীন দেলোয়ার, বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জমান, প্রশাসনিক কর্মকর্তা মন্টু কুমার বড়ুয়া এবং সংরক্ষিত ও সাধারণ আসনের ইউপি সদস্যরা।

পরিদর্শনকালে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, উদ্যোক্তা ও গ্রাম পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

ইউনিয়ন পরিষদ স্থানীয় পর্যায়ে জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ বিভিন্ন সরকারি সেবা প্রদানের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করার প্রত্যাশা রয়েছে স্থানীয়দের।

স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের পরিদর্শনের মাধ্যমে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রমে আরও গতিশীলতা আসবে। সাধারণ মানুষ যেন হয়রানিমুক্ত পরিবেশে দ্রুত ও সহজে সরকারি সেবা পেতে পারেন, সে বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

সংশ্লিষ্টদের মতে, জনসেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার মধ্য দিয়ে ইউনিয়ন পরিষদকে সাধারণ মানুষের আস্থার প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *