বাংলাদেশি কাচ্চির স্বাদে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক:

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের সঙ্গে দুপুরের খাবারের সময় কাটিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। এ সময় ঢাকার জনপ্রিয় খাবার কাচ্চি বিরিয়ানির প্রশংসা করেছেন তিনি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার মার্কিন দূতাবাসের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন তাহসানের সঙ্গে দুপুরের খাবারের একটি মুহূর্তের ছবি শেয়ার করেন।

পোস্টে তিনি লেখেন, ‘তাহসান খানের সঙ্গে দুপুরের খাবার, আর প্লেটে ইকবালের বিখ্যাত কাচ্চি বিরিয়ানি। সেই স্বাদ!’

পোস্টে বাংলাদেশের জনপ্রিয় খাবারের প্রতি নিজের আগ্রহ ও অভিজ্ঞতার কথাও তুলে ধরেন মার্কিন রাষ্ট্রদূত।

তার এই পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *