বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন (BPHCDA) নারায়ণগঞ্জ জেলা কমিটি ও সদর-বন্দর কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত।

ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন (BPHCDA) নারায়ণগঞ্জ জেলা কমিটি ও সদর-বন্দর সহ ৫টি কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। গত ২৯ নভেম্বর শনিবার সকাল ১১ ঘটিকায় বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন নারায়ণগঞ্জ সদর-বন্দর কমিটির সভাপতি মোঃ নাসির হায়দার চৌধুরী’র সভাপতিত্বে রূপসী বাংলা কনভেনশন হল এন্ড রেস্টুরেন্টে এই পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে কমিটির সকলকে ফুলের শুভেচ্ছা এবং সন্মাননা পদক ও শুভেচ্ছা উপহার তুলে দেয়া হয়। বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন নাঃগঞ্জ জেলা কমিটি ও সদর-বন্দর কমিটির সন্মানিত সদস্য সেলিনা মেমোরিয়াল হাসপাতালের কর্ণধার মো: আলীনূর শরীফ (শামীম) এবং নাঃগঞ্জ জেলা কমিটি ও অন্যান্য সকল কমিটির নেতৃবৃন্দ ও সদস্যগন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *