
মোঃ শামীম হোসেন সিকদার বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবান সদর উপজেলার জামছড়ি ইউনিয়নে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও দুর্গত জনসাধারণের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ত্রাণসামগ্রী বিতরণ করেন।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সাবেক সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মাম্যাচিং। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব জাবেদ রেজা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন তুষার, যুগ্ম আহ্বায়ক আবিদুর রহমান,জেলা বিএনপির অন্যতম সদস্য শাহাদাত হোসেন জনি, মো. সেলিম রেজা ও অ্যাডভোকেট আলমগীর চৌধুরী,
অনুষ্ঠানে আরও অংশ নেন সাবেক উপজেলা বিএনপি সাবেক আহ্বায়ক বান্দরবান জেলা বিএনপির সদস্য মো. ছরোয়ার জামাল,বান্দরবান উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বান্দরবান জেলা বিএনপির অন্যতম সদস্য চনুমং মার্মা। এছাড়া বান্দরবান সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী, মোহাম্মদ বাহাদুর আলম, বান্দরবান সদর ইউনিয়নের সাবেক সভাপতি মো. কামাল উদ্দিন ও আব্দুর রহিমসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ত্রাণ বিতরণকালে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, বর্তমান সরকার বন্যাকবলিত ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে। দুর্গতদের কষ্ট লাঘবে এবং পুনর্বাসনে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ভবিষ্যতেও সাধারণ মানুষের কল্যাণে সরকারের এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।