সোলায়মান আজাদ ভূঁইয়া:
বারইয়ারহাট কলেজের এইচএসসি-২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) সকালে কলেজের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারইয়ারহাট কলেজের গভর্নিং কমিটির সভাপতি দিদারুল আলম মিয়াজী।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, উচ্চশিক্ষা ও কর্মজীবনে সফল হতে হলে অধ্যবসায়, সততা এবং নৈতিক মূল্যবোধের বিকল্প নেই। তারা শিক্ষার্থীদের দেশ ও সমাজের কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
পরে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, গভর্নিং বডির সদস্য, অভিভাবক, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। প্রাণবন্ত পরিবেশে সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্মৃতিচারণের মধ্য দিয়ে বিদায়ী শিক্ষার্থীদের শুভকামনা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।