বিএনপির সিদ্ধান্তে দলত্যাগী ও বহিষ্কৃত ৪০ নেতার পদ পুনর্বহাল

স্বাধীন সংবাদ ডেস্ক: 

বিভিন্ন সময় দল থেকে বহিষ্কার হওয়া এবং স্বেচ্ছায় পদত্যাগ করা মোট ৪০ নেতার দলীয় পদ পুনর্বহাল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রবিবার (৯ নভেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রথম বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিগত সিলেট সিটি করপোরেশন নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে অংশগ্রহণের অভিযোগে পূর্বে যেসব নেতা বহিষ্কৃত হয়েছিলেন, তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে পুনরায় দলের প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে। এ তালিকায় রয়েছেন সিলেট মহানগর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের ৩৯ জন নেতা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১নং ওয়ার্ড বিএনপি নেতা সৈয়দ তৌফিকুল হাদী ও মুফতি কমর উদ্দীন কামু; ৩নং ওয়ার্ড বিএনপি নেতা মিজানুর রহমান মিঠু; ৫নং ওয়ার্ড বিএনপি নেতা মো. কামাল মিয়া, খালেদ আকবর চৌধুরী, আমিনুর রহমান খোকন ও শাহেদ সিরাজ; ৬নং ওয়ার্ড বিএনপি নেতা ফরহাদ চৌধুরী শামীম; ১০নং ওয়ার্ড বিএনপি নেতা মো. সাঈদুর রহমান জুবের; ১১নং ওয়ার্ড বিএনপি নেতা আব্দুর রহিম মতছির; ১৪নং ওয়ার্ড বিএনপি নেতা নজরুল ইসলাম মুনিম; ১৫নং ওয়ার্ড বিএনপি নেতা মো. মুজিবুর রহমান; ১৮নং ওয়ার্ড বিএনপি নেতা এ বি এম জিল্লুর রহমান উজ্জ্বল ও সালমান চৌধুরী শাম্মী; ২২নং ওয়ার্ড বিএনপি নেতা বদরুল আজাদ রানা; ২৩নং ওয়ার্ড বিএনপি নেতা মামুনুর রহমান মামুন; ২৪নং ওয়ার্ড বিএনপি নেতা হুমায়ুন কবির সুহিন; ২৫নং ওয়ার্ড বিএনপি নেতা অ্যাডভোকেট রুকশানা বেগম শাহনাজ; ২৬নং ওয়ার্ড বিএনপি নেতা সেলিম আহমদ রনি; ২৮নং ওয়ার্ড বিএনপি নেতা আলী আব্বাস; ২৯নং ওয়ার্ড বিএনপি নেতা গোলাম মোস্তফা কামাল ও সাহেদ খান স্বপন; ৩০নং ওয়ার্ড বিএনপি নেতা জাবেদ আমিন সেলিম, রাজু মিয়া ও সানর মিয়া; ৩১নং ওয়ার্ড বিএনপি নেতা মো. আব্দুল মুকিত; ৩২নং ওয়ার্ড বিএনপি নেতা অ্যাড. হেদায়েত হোসেন তানভীর ও দুলাল আহমদ; ৩৩নং ওয়ার্ড বিএনপি নেতা গউছ উদ্দিন পাখী ও দেলওয়ার হোসেন নাদিম; ৩৭নং ওয়ার্ড বিএনপি নেতা দিলওয়ার হোসেন জয়; ৩৮নং ওয়ার্ড বিএনপি নেতা উসমান হারুন পনির; ৩৯নং ওয়ার্ড বিএনপি নেতা আলতাফ হোসেন সুমন; ৪০নং ওয়ার্ড বিএনপি নেতা আব্দুল হাছিব; ৪২নং ওয়ার্ড বিএনপি নেতা সুমন আহমদ সিকদার; ২২, ২৩, ২৪নং সংরক্ষিত ওয়ার্ডের সালেহা কবির শেলী; ১০, ১১, ১২নং সংরক্ষিত ওয়ার্ডের রুহেনা বেগম মুক্তা ও অ্যাড. জহুরা জেসমিন; এবং ১৬, ১৭, ১৮নং সংরক্ষিত ওয়ার্ডের কামরুন নাহার পিন্নি ও ২নং ওয়ার্ডের নেহার রঞ্জন পুরকায়স্থ—এরা সকলেই বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছিলেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তাদের আবেদন এবং আত্মসমালোচনার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দলীয় প্রাথমিক সদস্যপদ পুনর্বহাল করা হয়েছে।

এদিকে, দ্বিতীয় বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতানা রাজিয়া ব্যক্তিগত কারণে পূর্বে স্বেচ্ছায় দল থেকে পদত্যাগ করেছিলেন। তার আবেদন বিবেচনায় নিয়ে তাকে পুনরায় বিএনপির প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

বিএনপি সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে সাংগঠনিক শক্তি পুনর্গঠনের অংশ হিসেবে দলের নেতৃত্ব এ ধরনের পুনর্বহাল কার্যক্রম হাতে নিয়েছে। এর মাধ্যমে অভ্যন্তরীণ বিভাজন দূর করে আগাম রাজনৈতিক কর্মসূচির জন্য সংগঠনকে আরও শক্তিশালী করার চেষ্টা করছে কেন্দ্রীয় বিএনপি।

দলটির নেতারা জানান, স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক আস্থা পুনর্গঠনের মাধ্যমে বিএনপি এখন মাঠের রাজনীতিতে আরও কার্যকর উপস্থিতি নিশ্চিত করতে চায়। সিলেট ও পঞ্চগড়ের এই পুনর্বহাল কার্যক্রম তারই অংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *