বিমান অবতরণের পরই আটক অভিজিৎ দীপকেসহ সিজেপির ৩ শীর্ষ নেতা

আন্তর্জাতিক ডেস্ক ::

ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) শীর্ষ তিন নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করেছে পুলিশ। দিল্লি বিমানবন্দরে তাদের বহনকারী উড়োজাহাজ অবতরণের পরপরই সেটির ভেতরে প্রবেশ করে তাদের আটক করা হয়।

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার সকাল ১০টার দিকে নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল সিজেপি। তবে দিল্লি পুলিশ ওই কর্মসূচির অনুমতি দেয়নি। তা সত্ত্বেও নির্ধারিত সময়েই কর্মসূচি শুরুর ঘোষণা দিয়েছিল দলটি।

বিক্ষোভে যোগ দিতে অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা মুম্বাই থেকে উড়োজাহাজে করে নয়াদিল্লি আসেন। স্থানীয় সময় সকাল ১০টা ১৯ মিনিটে তাদের বহনকারী ফ্লাইটটি দিল্লি বিমানবন্দরে অবতরণ করে। এরপরপরই উড়োজাহাজের ভেতরে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

তবে তাদের আটকের কারণ এবং পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *