স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ায় পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)-এর উদ্যোগে মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ ও উত্তর শাখায় পৃথকভাবে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
পিএমকে’র উপ-প্রধান নির্বাহী দেওয়ান ফয়সাল আনুষ্ঠানিকভাবে এ ক্যাম্পের উদ্বোধন করেন। তারই ধারাবাহিকতায় পিএমকে ব্রাহ্মণবাড়িয়া জোনের উত্তর শাখায়ও দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি ডিরেক্টর সাঈদ আহমেদ খান, প্রোগ্রাম ম্যানেজার হাবিবুর রহমান ভুঁইয়া, সহকারী প্রোগ্রাম ম্যানেজার জহিরুল হক, শাখা ব্যবস্থাপক মো. আব্দুল করিম এবং জোনাল অ্যাকাউন্টেন্ট মো. সেলিম রেজা।
১৬ এপ্রিল (বৃহস্পতিবার) আয়োজিত এ ক্যাম্পে দিনব্যাপী চক্ষু, গাইনী, চর্ম, শিশু, সার্জারি ও মেডিসিন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা চিকিৎসা সেবা প্রদান করেন। সেবাদানকারী চিকিৎসকদের মধ্যে ছিলেন ডা. মোহাম্মাদ মোর্শেদ খান, ডা. হুরহিয়া বিনতে ইসলাম, ডা. শামসুল আরেফিন চৌধুরী, ডা. মো. মহিউদ্দিন, ডা. উজ্জ্বল মিত্র, ডা. নয়ন কুমার সরকার ও ডা. মো. ইলিয়াস রহমান।
এছাড়া সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেন ফজলে মিয়া, জাফর আলী ও মো. জাহাঙ্গীর আলম।
বিনা মূল্যে চিকিৎসা সেবা পেয়ে উপকারভোগীরা পিএমকে’র প্রধান নির্বাহী কামরুন্নাহার ম্যাম, উপ-প্রধান নির্বাহী দেওয়ান ফয়সল এবং পিএমকে হসপিটালের প্রধান উপদেষ্টা ও হেড অব হেলথ ডা. কাজী সুদীপ্তা কবির ম্যামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বিষয়ে প্রোগ্রাম ম্যানেজার হাবিবুর রহমান ভুঁইয়া বলেন, পিএমকে’র সকল শাখায় মাসব্যাপী বিনামূল্যে চিকিৎসা, ওষুধ এবং চোখের রোগীদের পাওয়ার চশমা বিতরণ করা হবে।
তিনি আরও জানান, এই কর্মসূচির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার লক্ষ্য নিয়েছে সংস্থাটি।