Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান - দৈনিক স্বাধীন সংবাদ

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

আন্তর্জাতিক ডেস্ক ::

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নিচ্ছেন না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। অন্যদিকে, সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সাংবাদিকদের কাছে তারেক রহমানের ব্রিকস সম্মেলনে অংশ না নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

ভারতের আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিকস সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে ভারতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোর ৪টায় দিল্লির পালাম বায়ুসেনা ঘাঁটিতে অবতরণ করে পুতিনের বিমান।

পুতিন ছাড়াও সম্মেলনে যোগ দিচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ একাধিক দেশের রাষ্ট্রপ্রধান।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নেবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংসহ আমন্ত্রিত রাষ্ট্রপ্রধানদের অধিকাংশই শনিবার (১২ সেপ্টেম্বর ভারতে যাবেন। তবে পুতিন এক দিন আগেই ভারতে পৌঁছেছেন। শুক্রবার দুপুর সাড়ে ৩টায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তিনি। বৈঠকে নয়াদিল্লি ও মস্কোর মধ্যে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হতে পারে।

বাংলাদেশকে আমন্ত্রণ প্রসঙ্গে যা বললেন প্রতিমন্ত্রী

বাংলাদেশের প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, “আমাদের প্রধানমন্ত্রী কীভাবে যাবেন? বাংলাদেশ সরকারের কাউকে কি আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে? প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকসে আমন্ত্রণ জানানো হয়েছে। তাকে প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানানো হয়নি।”

উল্লেখ্য, ব্রিকস হলো একটি আন্তর্জাতিক সহযোগিতা ও বিনিয়োগভিত্তিক জোট। বহুমুখী বিশ্বব্যবস্থা গড়ে তোলা, সদস্যদেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং বিনিয়োগ সম্প্রসারণ এ জোটের অন্যতম লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *