Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
মানিকগঞ্জে ক্রাইম রিপোর্টারকে হেনস্তা ও সরঞ্জাম ভাঙচুরের অভিযোগ - দৈনিক স্বাধীন সংবাদ

মানিকগঞ্জে ক্রাইম রিপোর্টারকে হেনস্তা ও সরঞ্জাম ভাঙচুরের অভিযোগ

 

মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা প্রেসক্লাবে জাতীয় দৈনিক সরেজমিন বার্তা পত্রিকার এক ক্রাইম রিপোর্টারকে আটকে রেখে হেনস্তা, মারধর এবং তার ব্যবহৃত সাংবাদিকতার সরঞ্জামাদি ভাঙচুরের অভিযোগ উঠেছে।

জানা যায়, দৌলতপুর উপজেলার চকহরিচরণ গ্রামের বাসিন্দা মো. শাকির আহমেদ সুমন (৪৫) তার পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিরোধের বিষয়ে ১০ জুন ২০২৬ তারিখে দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করতে জাতীয় দৈনিক সরেজমিন বার্তা পত্রিকার ক্রাইম রিপোর্টার ঘটনাস্থলে যান।

ভুক্তভোগীর অভিযোগ, দীর্ঘদিন ধরে তার পৈতৃক সম্পত্তি নিয়ে স্থানীয় কয়েকজন ব্যক্তি তাকে বিভিন্নভাবে হয়রানি করে আসছেন। তথ্য সংগ্রহের একপর্যায়ে ক্রাইম রিপোর্টার দৌলতপুর উপজেলা প্রেসক্লাবে গেলে সেখানে তাকে আটকে রেখে হেনস্তা করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীদের মতে, রিপোর্টারের চিৎকার শুনে দৌলতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সালাম এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

পরে বিষয়টি শিবালয় সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে জানানো হলে দৌলতপুর থানার এসআই হাবিবুল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অভিযোগের বিষয়ে তদন্তের আশ্বাস দেন।
স্থানীয়দের দাবি, হামলার সময় রিপোর্টারের প্রায় ৩০ হাজার টাকা মূল্যের সাংবাদিকতা সংশ্লিষ্ট সরঞ্জামাদি কেড়ে নিয়ে ভাঙচুর করা হয়।

এ বিষয়ে এসআই হাবিবুল্লাহ জানান, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে ভুক্তভোগী সাংবাদিক ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তিনি জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অভিযোগ দায়ের করেছেন বলেও জানা গেছে। ::

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *