মার্কিন শুল্ক হুমকির মধ্যেও রুশ তেল কিনবে ভারত

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার কারণে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্কের হুমকির মুখে পড়লেও জ্বালানি নিরাপত্তার স্বার্থে রুশ তেল কেনা অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১৪০ কোটি মানুষের জ্বালানি নিরাপত্তার সঙ্গে আপস করতে প্রস্তুত নয় নয়াদিল্লি।ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটি সাশ্রয়ী মূল্যে জ্বালানি নিশ্চিত করতে বিভিন্ন উৎস থেকে তেল সংগ্রহ করে আসছে এবং ভবিষ্যতেও বাজার পরিস্থিতি বিবেচনায় সেই নীতি অব্যাহত রাখবে। একই সঙ্গে নিজেদের বাণিজ্যিক ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে নয়াদিল্লি।ভারতের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক ব্যবস্থা কার্যকর হলে তা শুধু ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কেই নয়, বৈশ্বিক জ্বালানি বাজারেও প্রভাব ফেলতে পারে।যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ ‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’ নামের একটি বিল পাস করেছে। বিলটিতে রাশিয়ার তেল ও গ্যাস ক্রয় অব্যাহত রাখা দেশগুলোর ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়ার বিধান রয়েছে। ভারত ও চীনসহ কয়েকটি দেশ এর আওতায় পড়তে পারে।প্রতিনিধি পরিষদে বিলটি ২৬২-১৫৯ ভোটে পাস হয়েছে। এর আগে মার্কিন সিনেটেও বিলটি পাস হয়েছিল। এখন প্রেসিডেন্টের স্বাক্ষরের পর এটি আইনে পরিণত হতে পারে। তবে বিল পাস হওয়া মানেই তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ হচ্ছে না; এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রেসিডেন্টের হাতে থাকবে।ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিলটির সম্ভাব্য প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করেছে নয়াদিল্লি। একই সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে ভারত দৃঢ় অবস্থানে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *