মুন্সিগঞ্জের হাজেরা বেগম মৃত্যু বরণ করেন ১৯৭৯ সালে

স্টাফ রিপোর্টার:

মুন্সিগঞ্জ জেলার মৃত হাজেরা বেগমের জায়গাকে আত্মসাৎ করার জন্য একশ্রেণির কুচক্রি মহলের লোকেরা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ উঠেছে। হাজেরা বেগম বেঁচে থাকা অবস্থায় তুমিদস্যুরা বহু চেষ্টা করেও হাজেরা বেগমের জায়গাকে দখল ও আত্মসাৎ করতে পারেনি। গত ০৫/০১/১৯৭৯ইং তারিখে হাজেরা বেগম তার নিজ বাস ভবনে ইন্তেকাল করেছিলেন। তার পিতার নাম মৃত আকু দেওয়ান, গ্রাম- নওপাড়া, ডাকঘর-নওপাড়া, উপজেলা- লৌহজং, জেলা-মুন্সিগঞ্জ। ৭নং বৌলতলী ইউনিয়ন পরিষদ, বাংলাদেশ। কিন্তু ওই ইউনিয়নের বর্তমান মেম্বার হাজেরা বেগমের জায়গাকে আত্মসাৎ করার জন্য হাজেরা বেগমের ভুয়া মৃত্যু সনদ তৈরি করেন, যাহার মৃত্যুর তারিখ ০৪/১২/২০০০ইং। প্রকৃত পক্ষে মৃত্যুর তারিখ গোপন করেছিল
বলে সূত্রে জানা গেছে। হাজেরা বেগমের বিপক্ষে যারা ছিলেন তারা হলো জাহাঙ্গীর ও আলমগীরগং। স্থানীয় চেয়ারম্যানের কার্যালয়ের মাধ্যমে তথ্য সংগ্রহে জানা গেছে, মৃত। হাজেরা বেগমের প্রকৃতি মৃত্যুর তারিখ ০৫/০১/১৯৭৯ইং। মৃত্যুর সনদ ইস্যু হয় ২৯/১২/২০২১ইং। হাজেরা বেগমের মৃত্যুর জাল সনদ তৈরি করে ০৫/০৬/২০২৩ইং মৃত্যুর তারিখ উল্লেখ করে ০৪/১২/২০০০ইং। ভুক্তভোগীরা জানান যারা ঐ অসৎ কাজে লিপ্ত রয়েছে তাদেরকে আইনের আওতায় আনা অতীব জরুরী। স্থানীয়রা জানান যারা ঐ সমস্ত বিষয় জাল-জালিয়াতি করেন। তাদের সাঙ্গ-পাঙ্গদেরকে, আত্মসাতকারী ও জাল-জালিয়াতি সৃষ্টিকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করিতে মাননীয় পুলিশ মহাপরিদর্শকের দৃষ্টি আকর্ষণ করছেন অত্র এলাকার শত শত জনগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *