মোল্লাহাটে এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় শহীদ হেমায়েত উদ্দিন মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিজ সুমনা আইরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মফিজুর রহমান এবং একাডেমিক সুপারভাইজার রামপদ বিশ্বাস।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে হামীমার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলহাজ্ব শিকদার জামাল উদ্দিন, শেখ শাহেদ আলী, জাহিদুল ইসলাম মিয়া, স্থানীয় সাংবাদিকবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পাশাপাশি তাদের ভবিষ্যৎ জীবন গঠনে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন অতিথিরা। বক্তারা শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পড়াশোনা করে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় বিদায়ের আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়, যা উপস্থিত সকলকে আপ্লুত করে তোলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *