রাঙ্গুনিয়ার সরফভাটায় সিটি ব্যাংকের গ্রাহক সমাবেশ ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

আধুনিক ব্যাংকিং সেবা গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা সিটি ব্যাংক এজেন্ট আউটলেটের উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সরফভাটা এজেন্ট আউটলেটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সিটি ব্যাংকের চট্টগ্রাম ডিভিশনের এজেন্ট ব্যাংকিং বিভাগের রিজিওনাল হেড ও ভাইস প্রেসিডেন্ট (ভিপি) নাজমুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের এসএমই বিভাগের ইউনিট ম্যানেজার মিজানুর রহমান এবং চট্টগ্রাম সাউথ টেরিটরির টেরিটরি ম্যানেজার ও এভিপি নাইমুল ইসলাম।

সিটি ব্যাংকের সরফভাটা এজেন্ট আউটলেটের ইনচার্জ এম এ করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে গ্রাহকদের পক্ষ থেকে বক্তব্য দেন লায়ন ডা. এস এম আবুল ফজল, সরফভাটা ইউনিয়ন যুবদলের সভাপতি খাইরুল ইসলাম, রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও মানবকণ্ঠ পত্রিকার রাঙ্গুনিয়া প্রতিনিধি নেজাম উদ্দিন এবং রাঙ্গুনিয়া প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও দৈনিক প্রলয় পত্রিকার প্রতিনিধি কামরুল ইসলাম প্রমুখ। সমাবেশে আধুনিক ব্যাংকিং সেবার প্রসার, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে সাধারণ মানুষের কাছে ব্যাংকিং সুবিধা পৌঁছে দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *