আবু সায়েদ:
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫৫০ পিস ইয়াবা, দুটি মোটরসাইকেল ও নগদ ৩৬ হাজার ৩০০ টাকাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
২৩ মে ২০২৬ তারিখে এসআই (নিরস্ত্র) মো. জসিম উদ্দিনের নেতৃত্বে, এসআই মহিউদ্দিন আহমদসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় রায়পুর উপজেলার ৪নং সোনাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মাঝিগো বাড়ি এলাকার পাকা সড়কের ওপর সন্দেহভাজন অবস্থায় তিনজনকে আটক করা হয়।
পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৫৫০ পিস ইয়াবা, দুটি মোটরসাইকেল এবং নগদ ৩৬ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।