রূপগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, গার্মেন্টস শ্রমিক গ্রেপ্তার

​নুরুজ্জামান সাউদ:

​নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে খাইরুল ইসলাম (২৭) নামে এক গার্মেন্টস শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৫ নম্বর ক্যানেল এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত খাইরুল ইসলাম কুমিল্লার মুরাদনগর থানার চাবিতলা এলাকার আব্দুল জলিলের ছেলে। ​মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৮টার দিকে শিশুটির মা নিত্যপ্রয়োজনীয় কেনাকাটার জন্য বাড়ির পাশের দোকানে যান।

বাড়িতে শিশুটিকে একা পেয়ে অভিযুক্ত গার্মেন্টস শ্রমিক খাইরুল ইসলাম ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটির আত্মচিৎকারে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং অভিযুক্ত খাইরুলকে হাতেনাতে আটক করেন।

পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। ​ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, “এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *