মোহাম্মদ হোসেন হ্যাপী:
সোমবার দিবাগত রাত আনুমানিক ০৩:২০ মিনিটে রূপগঞ্জ থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে ১৫০ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সবজেল হোসেনের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ হুমায়ন কবির ও সঙ্গীয় ফোর্স রূপগঞ্জ থানাধীন পাঁড়াগাঁও এলাকায় জনৈক আমজাদ হোসেন টুটুল (২৮), পিতা: মৃত নুর ইসলাম-এর বসতবাড়ির সামনে পাকা সড়কে অভিযান চালান। এ সময় দুইজনকে আটক করা হয়।
আটককৃতদের জিজ্ঞাসাবাদে তারা নিজেদের পরিচয় প্রদান করে:
১. আমজাদ হোসেন টুটুল (২৮), পিতা: মৃত নুর ইসলাম, মাতা: ফজিলাতুন নেছা, সাং-পাঁড়াগাঁও।
২. মোঃ আলী (৩৬), পিতা: হাসেম মিয়া, মাতা: মৃত রাবেয়া খাতুন, সাং-লাভরাপাড়া, থানা: রূপগঞ্জ, জেলা: নারায়ণগঞ্জ।
পরে তল্লাশি চালিয়ে আমজাদ হোসেন টুটুলের হেফাজত থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মোঃ আলীর হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।