কামরুল ইসলাম:
চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের সর্বস্তরের মানুষের দোয়া ও ধানের শীষ প্রতীকে সমর্থন চেয়ে ব্যাপক গণসংযোগ করেছেন বিএনপি সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী নাজমুল মোস্তফা আমিন। গত শনিবার দিনব্যাপী লোহাগাড়া উপজেলার আমিরাবাদ, কলাউজান ও পুটিবিলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় তিনি এই গণসংযোগ পরিচালনা করেন।
গণসংযোগকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির প্রভাবশালী সদস্য সালাউদ্দিন চৌধুরী সোহেল এবং বিশিষ্ট ব্যবসায়ী ও লোহাগাড়া উপজেলা বিএনপির অন্যতম নেতা মোয়াজ্জেম হোসেন চৌধুরী শাওন। এছাড়াও চট্টগ্রাম দক্ষিণ জেলা ও লোহাগাড়া উপজেলা বিএনপি এবং এর অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এই কর্মসূচিতে অংশ নেন।
আমিরাবাদ, কলাউজান ও পুটিবিলায় গণসংযোগকালে নাজমুল মোস্তফা আমিন সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হন। এ সময় তৃণমূল নেতাকর্মীদের গগনবিদারী স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ। নেতাকর্মীরা “জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফার সালাম নিন, ধানের শীষে ভোট দিন” এবং “আল্লাহ রহম কর, নাজমুল ভাইয়ের জয় কর” সহ বিভিন্ন স্লোগানে এলাকা প্রকম্পিত করেন। লোহাগাড়ার নয়টি ইউনিয়নেই বর্তমানে ধানের শীষের পক্ষে জোয়ার লক্ষ্য করা যাচ্ছে।
এদিকে, সাংবাদিক পরিবার চট্টগ্রাম বিভাগের পক্ষ থেকেও নাজমুল মোস্তফা আমিনের পক্ষে লোহাগাড়া ও সাতকানিয়ার বিভিন্ন এলাকায় ভোট ও দোয়া চেয়ে গণসংযোগ করা হয়েছে। এই কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন সাংবাদিক পরিবার চট্টগ্রাম বিভাগের বিভাগীয় মহাসচিব সাংবাদিক কামরুল ইসলামসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ। তারা নাজমুল মোস্তফা আমিনকে এই অঞ্চলের “ঘরের ছেলে” হিসেবে আখ্যায়িত করে সাধারণ মানুষের কাছে সমর্থন ও দোয়া প্রার্থনা করেন।