মো. মাছুম বিল্লাহ: চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়নাতলী ফরিদ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে দিবসটি উপলক্ষে প্রামাণ্যচিত্র প্রদর্শন ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে সরবরাহ করা জুলাই গণঅভ্যুত্থানভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চিতোষী পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের কবির বাহাদুর।
আলোচনা সভায় বক্তব্য দেন চিতোষী পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন পাটোয়ারী। এ সময় তিনি জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতান্ত্রিক চেতনা এবং জাতীয় উন্নয়নে জনগণের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাবেদ আনছারী রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভুঁইয়া, আয়নাতলী ফরিদ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. সিদ্দিকুর রহমান ও মাসুদ আলম, ইউনিয়ন পরিষদের তথ্য ও গ্রাম আদালত সহকারী মো. কাউসার হামিদ, মো. তাজুল ইসলাম, আজগর হোসেন, মো. কামাল হোসেন, খোরশেদ মেম্বার, কাসেম মেম্বার, জহির মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আয়োজকরা জানান, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।