এস.এম. আকাশ আহমেদ:
গাজীপুরের শ্রীপুর উপজেলা সদরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৫ নভেম্বর ২০২৬ তারিখে শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টারের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগীদের নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলে শ্রীপুর উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে নেতাকর্মীরা তাদের বক্তব্যে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ জানান।