শ্রীপুরে ডিবি পুলিশের অভিযানে ১৪৫ বোতল বিদেশি মদ উদ্ধার, আটক ২

এস.এম. আকাশ আহমেদ:

গাজীপুরের শ্রীপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪৫ বোতল বিদেশি মদসহ দুই ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ সকাল ১০টার দিকে শ্রীপুর থানাধীন টেপিরবাড়ী এলাকায় মামুন শিকদারের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাড়ি থেকে ১৪৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। অভিযানে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে ডিবি পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন, শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী এলাকার মামুন শিকদার এবং গাজীপুরের জয়দেবপুর থানাধীন পিরুজালী নুহাশপল্লী এলাকার মো. মনির হোসেন। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য মজুত ও বিক্রির তথ্য পেয়ে টেপিরবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে দুই ব্যক্তিকে আটক করা হয়।

উদ্ধার করা ১৪৫ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *