মোঃআনজার শাহ
দেশের তরুণ সমাজের চিন্তা, সৃজনশীলতা, মূল্যবোধ ও গণমানুষের কণ্ঠস্বরকে আরও শক্তিশালীভাবে তুলে ধরার প্রত্যয়ে নতুন উদ্যমে যাত্রা শুরু করেছে ‘যুবকণ্ঠ’। এ উপলক্ষে অভিজ্ঞ সাংবাদিক, শিক্ষাবিদ, সাহিত্যিক, সমাজসেবক ও বিশিষ্টজনদের সমন্বয়ে গঠন করা হয়েছে একটি শক্তিশালী নির্বাহী বোর্ড।
নেতৃত্বে যাঁরা,
নবগঠিত নির্বাহী বোর্ডে সৈয়দ মার্গুব মোর্শেদ সম্পাদকমণ্ডলীর সভাপতি, মু. নজরুল ইসলাম তামিজী সম্পাদক ও প্রকাশক এবং সরদার তমিজউদ্দীন আহমেদ উপদেষ্টা মণ্ডলীর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
এ ছাড়া সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন এইচ এম রেজাউল করিম তুহিন, হাজী মো. জিয়াউদ্দিন, আলতাব হোসেন, মুহাম্মদ হুমাইউদ্দিন চিশতী, কবি রলি আক্তার, কবি তৌহিদুল ইসলাম কনক, মাওলানা মো. ইউসুফ, কবি বল্লভ শাহ এবং কবি ডা. মো. হেলাল উদ্দিন খন্দকার।
সত্য, ন্যায় ও জনস্বার্থের অঙ্গীকার,
সম্পাদকমণ্ডলীর সভাপতি মু. নজরুল ইসলাম তামিজী বলেন, “যুবকণ্ঠ শুধু একটি সংবাদমাধ্যম নয়, এটি হবে সত্য, ন্যায় ও জনস্বার্থভিত্তিক সাংবাদিকতার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম। আমরা বিশ্বাস করি, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, নৈতিক সাংবাদিকতা এবং তরুণ প্রজন্মের সৃজনশীল শক্তিকে বিকশিত করার মাধ্যমে দেশ ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। জনগণের আস্থা অর্জনই হবে আমাদের সর্বোচ্চ অঙ্গীকার।”
তিনি আরও বলেন, “সাংবাদিকতার মূল শক্তি হলো সত্যনিষ্ঠা ও জবাবদিহিতা। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ নয়, দেশ ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ‘যুবকণ্ঠ’ এগিয়ে যাবে। সত্য প্রকাশে আমরা আপসহীন থাকব এবং গঠনমূলক সাংবাদিকতার মাধ্যমে একটি আলোকিত সমাজ গঠনে ভূমিকা রাখব।”
আধুনিক ও জনমুখী সাংবাদিকতার নতুন দিগন্ত,
সংশ্লিষ্টরা জানান, নতুন নির্বাহী বোর্ডের নেতৃত্বে ‘যুবকণ্ঠ’ আধুনিক, দায়িত্বশীল ও জনমুখী সাংবাদিকতার নতুন দিগন্ত উন্মোচন করবে। পাঠকের আস্থা অর্জন, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পত্রিকাটি দেশের গণমাধ্যমে একটি মর্যাদাপূর্ণ অবস্থান তৈরি করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।