সিদ্ধিরগঞ্জে অপরাধ দমনে অ্যাকশনে ওসি এমদাদুল হক

নুরুজ্জামান সাউদ:

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৫ জন আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এর মধ্যে ৩ জন সামারি ট্রায়ালে অভিযুক্ত এবং ২ জন সিআর ও জিআর ওয়ারেন্টভুক্ত আসামি। থানা পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) মোঃ হাবিবুর রহমানের দিকনির্দেশনা এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের প্রত্যক্ষ ও বলিষ্ঠ নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানে পুলিশ কর্মকর্তা ও সদস্যদের যৌথ সহায়তায় সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সোমবার (১৯ অক্টোবর ২০২৬) সামারি ট্রায়ালে অভিযুক্ত ১. সাগর হোসেন রিটন (৩২), ২. রেজাউল করিম রায়হান (২৫) ও ৩. মোঃ সজিব মিয়া এবং সিআর ওয়ারেন্টভুক্ত আসামি ১. মোঃ সোহাগ ও ২. মোঃ ফেকু (৫০)-কে গ্রেপ্তার করা হয়। স্থানীয় বাসিন্দারা জানান, পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের জিরো টলারেন্স নীতি ও সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হকের সার্বক্ষণিক তৎপরতায় এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। ওসির দক্ষ নেতৃত্ব ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানের কারণে বর্তমানে সিদ্ধিরগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটেছে, যা সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় অপরাধমুক্ত সমাজ গঠনে থানা পুলিশ সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। সিদ্ধিরগঞ্জকে মাদক ও অপরাধমুক্ত রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *