নুরুজ্জামান সাউদ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী মামলার চার আসামি ও পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতদের ওই দিনই আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) মো. হাবিবুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের প্রত্যক্ষ নেতৃত্বে থানা পুলিশের একাধিক দল এ বিশেষ অভিযান পরিচালনা করে।
সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার ৪ জন:
1. মো. সাজু ওরফে হাসান (৩৩)। তিনি যুবলীগের সক্রিয় কর্মী বলে উল্লেখ করা হয়েছে। তাঁর পিতা মো. শাহাবুদ্দিন ওরফে শাবু কসাই। ঠিকানা: সুমিলপাড়া আদমজী বিহারী কলোনি (৬ নম্বর ওয়ার্ড), সিদ্ধিরগঞ্জ।
2. মোহাম্মদ স্বপন (৪২)। তিনি যুবলীগের সক্রিয় কর্মী বলে উল্লেখ করা হয়েছে। তাঁর পিতা মকবুল হোসেন। ঠিকানা: সুমিলপাড়া আদমজী বিহারী কলোনি (৬ নম্বর ওয়ার্ড), সিদ্ধিরগঞ্জ।
3. মো. মনির খাঁন (৪৯)। তিনি সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী লীগের সিনিয়র সহসভাপতি। তাঁর পিতা মৃত মানিক খাঁন। ঠিকানা: আদমজীনগর সোনা মিয়া মার্কেট, সুমিলপাড়া (৬ নম্বর ওয়ার্ড), সিদ্ধিরগঞ্জ।
4. গোলাম সারোয়ার ওরফে সবুজ (৪১)। তিনি নারায়ণগঞ্জ মহানগরের ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তাঁর পিতা গোলাম হোসেন। ঠিকানা: রেলী আবাসিক এলাকা, বন্দর, নারায়ণগঞ্জ।
সামারি ট্রায়ালে গ্রেপ্তার ৩ জন:
1. মো. মোকলেছুর রহমান (৩৫)। তাঁর পিতা কিসমত আলী। ঠিকানা: বাড়ৈপাড়া, সিদ্ধিরগঞ্জ।
2. মো. চাঁন মিয়া (৩০)। তাঁর পিতা মো. সুরুজ। ঠিকানা: সুমিলপাড়া বিহারী কলোনি (৬ নম্বর ওয়ার্ড), সিদ্ধিরগঞ্জ।
3. মো. সাগর (২৩)। তাঁর পিতা মো. দুলাল। তাঁর স্থায়ী ঠিকানা আব্দুল্লাহপুর, টঙ্গী পূর্ব, গাজীপুর। বর্তমানে সিদ্ধিরগঞ্জে কামরুলের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।
সিআর পরোয়ানাভুক্ত গ্রেপ্তার ২ জন:
1. সুমন (৪৩)। তাঁর পিতা মৃত আ. রহমান। ঠিকানা: কলাবাগ সাইলো গেট (১ নম্বর ওয়ার্ড), সিদ্ধিরগঞ্জ।
2. নাসির উদ্দিন। তাঁর পিতা মৃত চাঁন মিয়া। ঠিকানা: চিটাগাং রোড, সিদ্ধিরগঞ্জ।
অভিযান সম্পর্কে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, পুলিশ সুপারের নির্দেশনায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাঁরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন। গ্রেপ্তারকৃতদের যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে পাঠানো হয়েছে। মাদক, সন্ত্রাস ও যেকোনো অপরাধ দমনে পুলিশের নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার (এসপি) মো. হাবিবুর রহমান জানান, নারায়ণগঞ্জবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। কোনো অপরাধী বা নাশকতাকারীকে ছাড় দেওয়া হবে না। জনগণের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের জনবান্ধব ও কঠোর অভিযান অব্যাহত থাকবে।