সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাব থেকে কবির ও সোহেলকে স্থায়ী বহিষ্কার

স্টাফ রিপোর্টার:

সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সদস্য মুহা. কবির হোসেন ও সোহেল রহমানকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। ক্লাবের সাধারণ সভায় গৃহীত বহিষ্কারের সিদ্ধান্ত শনিবার সকালে (১৭ অক্টোবর) অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভায় কার্যকর করা হয়।

প্রেস ক্লাবের গঠনতন্ত্রবিরোধী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে সাধারণ সভায় বিস্তারিত আলোচনা শেষে তাঁদের বিরুদ্ধে এ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়।

বহিষ্কারের সিদ্ধান্ত অনুযায়ী, তাঁরা এখন থেকে সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের কোনো সাংগঠনিক কার্যক্রমে অংশ নিতে পারবেন না। একই সঙ্গে ক্লাবের পক্ষে কোনো কার্যক্রম পরিচালনা কিংবা ক্লাবের নাম, পরিচয় ও সাংগঠনিক পদবি ব্যবহার করে কোনো বাণিজ্যিক, ব্যক্তিগত বা অন্য কোনো কার্যক্রম পরিচালনা করা থেকে তাঁদের বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

ক্লাবের নাম ও পরিচয়ের অপব্যবহার রোধে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের আনুষ্ঠানিক কার্যক্রম, সাংগঠনিক সিদ্ধান্ত ও প্রতিনিধিত্বসংক্রান্ত বিষয়ে তথ্যের সত্যতা নিশ্চিত করতে ক্লাবের অনুমোদিত প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *