সিরাজগঞ্জে মোবাইল কোর্টে ৩টি অবৈধ কারখানায় ২০ হাজার টাকা জরিমানা

মোঃ ফেরদৌস হোসেন:

সিরাজগঞ্জের বেলকুচিতে অবৈধভাবে পরিচালিত তিনটি কারখানার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১২ নভেম্বর ২০২৫) সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত বেলকুচি উপজেলার তামাই উত্তরপাড়া ও রইনাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বেলকুচি উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জনাবা ইসরাত জাহান।
মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন বেলকুচি থানার চৌকস পুলিশ সদস্যরা, আনসার বাহিনী, পল্লী বিদ্যুৎ সমিতির সদস্যবৃন্দ এবং পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ-এর কর্মকর্তা ও কর্মচারীরা।
অভিযানে তিনটি অবৈধ কারখানাকে পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। পরিবেশের ক্ষতি করে বা আইন অমান্য করে কোনো ধরনের কারখানা পরিচালনা করা যাবে না।”
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও অবৈধ কারখানার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *